শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দেড় লাখের অধিক শিক্ষার্থী

জুয়েল বড়ুয়া: [২] সারাদেশের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী।

[৩] রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়।

[৪] শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার ২০৪টি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৭১৭ জন ছাত্র ও ১৫ হাজার ৩৫৬ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৭৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

[৫] মানবিক বিভাগ থেকে ২৩ হাজার ২২৬ জন ছাত্র ও ৪২ হাজার ২০ জন ছাত্রীসহ মোট ৬৫ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ হাজার ৩১০ জন ছাত্র ও ২৮ হাজার ৪৯৩ জন ছাত্রীসহ মোট ৬৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী।

[৬] মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে। তাছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধেও বোর্ড থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সর্তকতা ব্যবস্থা।

  • সর্বশেষ