শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাত্য রাইসু: মালালা যেমন যেমনে খুশি যারে খুশি বিয়ে করতে পারেন

ব্রাত্য রাইসু: যে যাকে খুশি বিয়ে করবে তা তার স্বাধীনতা। এখন অনেক দেশই তার নাগরিকদের এই সুবিধা দেয়। আবার অনেক দেশ নাগরিকরা সেটলারদের বিয়ে করতে পারবে না এই রকম পরাধীনতাও তৈরি করে। তাহলে বিয়ে জিনিসটা প্রধানত রাষ্ট্র নিয়ন্ত্রিত। তো পাকিস্তানি বংশোদ্ভূত অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফজাই এক পাকিস্তানি আসের মালিককে বিয়ে করেছেন। এটা তার খুশি। তার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার। এটুকু আমরা প্রাইভেসি নির্ভর আধুনিকতা নামক ধর্মজীবনে সকলেই প্র্যাকটিস করি। কথা কইতে চাইতেছি তসলিমা নাসরিনের বক্তব্য নিয়ে। তসলিমা টুইটারে বলেছেন, মালালা পাকিস্তানি গাইকে বিয়ে করার কারণে তিনি শকড হইছেন।

গুগল ট্রান্সলেশনে: ‘মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে বেশ হতবাক। তার বয়স মাত্র ২৪। আমি ভেবেছিলাম সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, সে অক্সফোর্ডে একজন সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের প্রেমে পড়বে এবং তারপর ৩০ বছর বয়সের আগে বিয়ে করার কথা ভাববে না। কিন্তু...’ এই।

এখন কথা হইলো, আপনারা যারা প্রাইভেসির ওকালতি বা তালুকদারি করেন তারা কী কারণে তসলিমাকে এই কথা বলতে দিতে রাজি নন? মালালা যেমন যেমনে খুশি যারে খুশি বিয়ে করতে পারেন, তেমনি তসলিমা বা আপনিও মালালা কোন বয়সে বা কাকে বিয়ে করতে পারতো তা বলতে পারেন। এটাও আপনার বা তসলিমার স্বাধীনতা। তসলিমা বা আপনি যেইটা পারেন না তা হইলো মালালাকে গিয়ে নির্দেশ দিতে যে তুমি পাকিস্তানি বিয়ে কইরো না, ইংরাজ যুবককে বিয়ে করো। আক্ষেপ ঠিকই করতে পারেন। Bratya Raisu-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়