শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তের কন্যা

লিহান লিমা: [২] ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে (৪৩) ২০২২ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা করবেন বলে জানা গিয়েছে।

[৩]তার মুখপাত্র ক্রিস্টিনা ফ্রাসকো বলেন, ‘দাভোসের মেয়র সারা দুতার্তে লাকাস-সিএমডি দল থেকে তার প্রতিনিধি কর্তৃক ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থীতার আবেদন দাখিল করেছেন।

[৪]দুতার্তে ক্যাপ্রিও ভাইস প্রেসিডেন্ট পদে তার বাবার ঘনিষ্ঠ মিত্র সিনেটর বং গো, সিনেটের প্রেসিডেন্ট টিটো সত্তো, সিনেটর কিকো পানগিলিনান এবং সাবেক কংগ্রেসম্যান ওয়াল্ডেন বেলো এবং ডাক্তার উইলি অং এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

[৫]এর আগে আশা করা হচ্ছিলো সারা দুতার্তে তার বাবার উত্তরসূরী হিসেবে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। দুতার্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযান চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা রয়েছে। ফিলিপাইনের সংবিধান মোতাবেক দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না দুতার্তে।

  • সর্বশেষ