শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন নৌকার ১০০ প্রার্থী

খালিদ আহমেদ: [২] ১০০৪টি ইউপির মধ্যে ১০০টিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩৩৭ জন ইউপি সদস্য প্রার্থী ও ১৩২ জন নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

[৩] আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে অনুষ্ঠিত হবে।

[৪] এর আগের দুই ধাপে এক হাজার ১৯৮টি ইউপিতে ১৫২ জন নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে তিন ধাপে মোট ২৫২ জন আওয়ামী লীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন।

[৫] গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৯ জন সদস্য প্রার্থী ও সাত জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন চেয়ারম্যান, ২০৩ জন সাধারণ সদস্য ও ৭৩ জন সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয় পান।

[৬] তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এদিন ৬৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ তিন হাজার ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

[৭] এরপরই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি যেসব পদে একাধিক প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদেরও তালিকা স্থানীয়ভাবে প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

[৮] শুক্রবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইসঙ্গে শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা।

[৯] ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে চূড়ান্তভাবে এখন মাঠে রয়েছেন ৫০ হাজার ১৪৬ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়