শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ প্রার্থী

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি: [২] পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের চাপে অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিন ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীরা। ফলে পাকশী, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

[৩] অপরদিকে, সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তিনবারের চেয়ারম্যান আতিয়ার রহমান। এ কারণে সলিমপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ী হওয়ার সুযোগ নেই।

[৪] মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ও দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম বাদশা মালিথা।

[৫] গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শনিবার সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।

[৬] ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, নৌকার বিরুদ্ধে দলের যেই প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

[৭] মো. রেজাউল হক জানান, আগামী ২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭ ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটিতে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাই ওই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হবে না। বাকি চারটিতে চেয়ারম্যান পদে ভোট হবে। একই সঙ্গে ৭ ইউনিয়নেই মেম্বার পদে ভোটগ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ