শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এখন অত্যাবশ্যকীয় কাজ!

স্বকৃত নোমান: ধান ভাঙার মেশিন দেখেছেন? মেশিনটায় ধান ঢোকালে চাল হয়ে বেরিয়ে আসে। পুষ্টিগুণসম্পন্ন ঝকঝকে চাল। ধান মেশিনে ঢোকানোর পর যদি ধানই বেরিয়ে আসে, কিংবা চালের সঙ্গে যদি ধানও থেকে যায়, তবে বুঝতে হবে সেই মেশিনে সমস্যা আছে। বিশ্ববিদ্যালয় কী? যে বিদ্যালয় বিশ্বের সকল জ্ঞানকে ধারণ করে, লালন করে, চর্চা করে সেটিই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ঢুকে একেকজন পরিপূর্ণ মানুষ হিসেবে বেরিয়ে আসবে, যে মানুষের মধ্যে সংকীর্ণতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, একদেশদর্শিতা থাকবে না। সে হবে প্রগতিশীল। সকল মানুষ, সকল জ্ঞান, সকল ধর্ম, সকল সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধাবোধ থাকবে। মানুষকে সে প্রগতির দিকে আহ্বান করবে, উদারতার দিকে আহ্বান করবে, বুদ্ধির মুক্তির দিকে আহ্বান করবে। সে গাইবে সর্বমানবের মহামিলনের গান।

বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীরা যদি পশ্চাৎপদ থেকে যায়, কূপমণ্ডূক থেকে যায়, সাম্প্রদায়িক থেকে যায়, একদেশদর্শী থেকে যায়, অনুদার থেকে যায়, তবে সেটি বিশ্ববিদ্যালয় নয়, সেটিকে বড়জোর প্রাথমিক বিদ্যালয় বলা যেতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এখন অত্যাবশ্যকীয় একটি কাজ। তা করা গেলে একদিন বাংলাদেশ থেকে জ্ঞান রপ্তানি করা যাবে। করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি নেই। করা না গেলে আমাদের সন্তানদের একেকজন হয়ে ওঠবে কুয়োর ব্যাঙ, গ্রামের বর্বর মোড়ল। লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ