শিরোনাম
◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন ◈ ইরান থেকে মার্কিন পাইলটকে যেভাবে উদ্ধার করা হলো, ‘দুঃসাহসিক’ অভিযানের বর্ণনা দিলেন ট্রাম্প ◈ হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে হা‌রি‌য়ে এফএ কা‌পের ‌সে‌মিফাইনা‌লে ম্যানচেস্টার সি‌টি ◈ মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদের হার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধার লক্ষ্মীপুরে নব নির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

মারুফ হাসান: [২] গাইবান্ধার লক্ষ্মীপুরের ১ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিবিসি, ঢাকা পোস্ট

[৩] শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

[৪] আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এক নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

[৫] স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর বাজার থেকে রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেয় রউফ। পথে ব্রিজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ওই স্থান পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক রউফের মাথায় লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ বলেন, নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। আরিফ নামে এক যুবক আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে বলে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়