শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় নৌকা ৮ ও স্বতন্ত্র থেকে ৩ জন বিজয়ী

আকরাম হোসেন: [২] গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১১ জনের মধ্যে ৮ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ​বাকী ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

[৩] আওয়ামী লীগ থেকে নির্বাচিতরা হলেন, সিংহশ্রী ইউনিয়নে আনোয়ার পারভেজ খোকন (নৌকা), রায়েদ ইউনিয়নে শফিকুল হাকিম মোল্লা হিরন (নৌকা), টোক ইউনিয়নে এম এ জলিল (নৌকা), ঘাগটিয়া ইউনিয়নে হারুন অর রশিদ হিরন (নৌকা), সনমানিয়া ইউনিয়নে আবদুল মালেক ভূঞা (নৌকা), কড়িহাতা ইউনিয়নে মাহবুবুল আলম মোড়ল (নৌকা), তরগাঁও ইউনিয়নে আয়বুর রহমান সিকদার (নৌকা), কাপাসিয়া সদর ইউনিয়নে সাখাওয়াত হোসেন (নৌকা)। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, বারিষাব ইউনিয়নে এসএম আতাউজ্জামান বাবলু (আনারস), চাঁদপুর ইউনিয়নে ইকবাল মাহমুদ খান (মোটরসাইকেল), দুর্গাপুর ইউনিয়নে এম এ ওয়াহাব খান খোকা (মোটরসাইকেল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়