শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নতুন আক্রান্ত নেই ৩৯ জেলায়: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে কেউ মারা যাননি, পাশাপাশি দেশের ৩৯ জেলায় নতুন করে করোনা আক্রান্ত নেই। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭৬ লাখ সাত হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৯ লাখ ১৮ হাজার ৪৫৪টি নমুনা। এপর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি পাঁচ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা।

[৩] চলতি বছর জানুয়ারী থেকে ১০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৭২৮ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৩৬৮ জন, যার শতকরা হার ১২ দশমিক ৭ শতাংশ। বাসায় ৭৭৬ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৭৮। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৮৬২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ১ শতাংশ এবং ১০ হাজার ৪৪ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

[৫] করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৫ কোটি ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫০ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২ কোটি ৭৮ লাখের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়