শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা গেলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান মুনির

স্পোর্টস ডেস্ক: [২] দেশীয় ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১০ নভেম্বর) দুপুরে স্ত্রী এবং একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন তারিকুজ্জামান মুনির। যাওয়ার পথেই ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ বুক ব্যথা ওঠে তার।

[৩] তারপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে প্রায় ৮-১০ মাস পর কর্মজীবনেও ফিরে গিয়েছিলেন তারিকুজ্জামান মুনির।

[৪] খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন মুনির। ১৯৮৪-৮৫ মৌসুমের উইলস কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেন তারিকুজ্জামান মুনির। ইনিংসটিতে ছিলো ৩২টি চারের মার।

[৫] জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার খেলোয়াড়ি জীবন শেষে এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ কর্পোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন। এছাড়া তিনি বিসিবির লজিস্টিক এন্ড প্রটোকল কমিটিরও সাবেক সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। ঘরের মাঠে হওয়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজার এর দায়িত্ব পালন করেছেন মুনির। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়