শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫, হার ১.৩৫

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২৩৫ জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে।

[৩] বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিলো, করোনায় ৩ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৩ জনের এবং পরীক্ষা হয়েছে ১৭হাজার ৯৮৭ জনের , এ পর্যন্ত পরীক্ষা হয়েছে এককোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯ জনের।

[৫] পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।একশতজনের মধ্যে শনাক্ত এক দশমিক ৭৮ শতাংশ আর মৃত্যু এক দশমিক ৭৮ শতাংশ। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী । দুজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়