শিরোনাম
◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস নয়

সঞ্চয় বিশ্বাস: [২] কোনও অপারেটর একজন গ্রাহককে দিনের তিনটির বেশি প্যাকেজ সংক্রান্ত প্রমোশনাল এসএমএস দিতে পারবে না বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বাংলা ট্রিবিউন

[৩] মঙ্গলবার (৯ নভেম্বর) বিটিআরসিতে আয়োজিত ডাটা প্যাকেজ নির্দেশিকা ও টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

[৪] অনুষ্ঠানে বলা হয়, দেশের সব মোবাইল অপারেটরের তিন ধরনের প্যাকেজ থাকবে—নিয়মিত, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত ও গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ প্যাকেজ হবে ৮৫টি। তবে এর মধ্যে কোনওটি এককভাবে ৫০টির বেশি হতে পারবে না।

[৫] মোবাইল ফোন অপারেটররা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডাটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সব প্যাকেজের মেয়াদ ৩, ৭, ১৫ বা ৩০ দিনের হতে হবে।

[৬] বিটিআরসি অপারেটরগুলোকে বলেছে, গ্রাহকের সুবিধার্থে মোবাইল অপারেটরদের দেওয়া সব নিয়মিত প্যাকেজের তালিকা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। গ্রাহকদের অপারেটররা মাসিক রিচার্জ এবং ব্যয়ের তথ্য বিবরণী এসএমএস (বাংলায়) ও মোবাইল অপারেটরদের বিলিং পোর্টালের মাধ্যমে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়