শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জে দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

[৩] সোমবার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের এনায়েতনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)। তারা স্থানীয় সাহাব উদ্দিন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

[৪] নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আলাইয়ারপুর ইউনিয়নের রমনীরহাট এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। তারা দুই আসামিকে আটক করে। জিজ্ঞাসাবাদে সন্ত্রাসীরা অস্ত্র-গুলির কথা জানায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলাইয়ারপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাবলুর সুপারি বাগানের ডোবা ও ঝোপঝাড়ের ভেতর থেকে দুটি পাইপগান ও ৪ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়