শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনি সহিংসতা: কক্সবাজারে দুর্বৃত্তরা গুলিতে মেম্বার প্রার্থী আহত

আয়াছ রনি, কক্সবাজার প্রতিনিধি: [২] কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের তোতকখালীতে মেম্বর প্রার্থী রেজাউল করিমকে গুলি করেছে দুর্বৃত্তরা। পিএমখালীর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি এলাকাবাসীর।

[৩] সোমবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে গুলিবিদ্ধ রেজাউল করিম কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ প্রার্থী রেজাউল স্থানীয় সাবেক মেম্বার আবুল কালামের পুত্র। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

[৪] তবে রেজার গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে উক্ত ওয়ার্ডের ২ প্রতিদ্বন্দ্বী নিজেদের নির্দোষ দাবি করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। প্রার্থী তাজমহলের দাবি তিনি পথসভা করার সময় গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পান। তার জনপ্রিয়তা বেশি বলে ঘটনা করে ফায়দা হাসিল করতে প্রতিপক্ষ মিজান এটা করতে পারে।

[৫] অপর প্রার্থী মিজানুর রহমানের দাবী ছয় ভাইয়ের পাড়া প্রচার চালানোর সময় ঘটনার সংবাদ পেয়েছেন। এবার জনপ্রিয়তায় এগিয়ে থাকার কারনে তার বিজয় নস্যাৎ করতে তাজমহল লোক ভাড়া করে এ ঘটনা করতে পারে যা তদন্তে বেরিয়ে আসবে। প্রতিবার ভোটে তাজমহল এ ধরণের ঘটনার জন্ম দেয়। তবে গুলিবিদ্ধ রেজার বক্তব্য পাওয়া যায়নি।

[৬] উল্লেখ ৩ জন প্রার্থীই একই পরিবারের চাচাতো জেঠাতো ভাই এবং তাদের মধ্যে পারিবারিক বিরোধ প্রকট। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়