শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতে শেষ পাঁচ বছর কোনো টি-টোয়েন্টি ম্যাচ হারেনি পাকিস্তান ক্রিকেট দল

রাহুল রাজ: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। সুপার টুয়েলভে প্রথম চারটি ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল তারা। এবার পঞ্চম ও শেষ ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। রোববার (৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। বিডি ২৪ রিপোর্ট

[৩] নতুন খবর হচ্ছে, আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর জানা গেলো সেমিতে কোন দলের প্রতিপক্ষ হচ্ছে কারা।

[৪] সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান হয়েছে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন। এই গ্রুপের রানারআপ দল নিউজিল্যান্ড।

[৫] আগামী বুধবার ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১’র চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২’র রানারআপ নিউজিল্যান্ড। আর পরদিন ১১ নভেম্বর বৃহস্পতিবার ফাইনালে ওঠার মিশনে নামবে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’র রানারআপ দল অস্ট্রেলিয়া। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

[৬] এদিকে স্কটল্যান্ডকে ৭২ রানে হারানোর মধ্য দিয়ে আরব আমিরাতের মাঠে টানা ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। শেষ পাঁচ বছরে কোন ম্যাচে হারেনি পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়