শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাম গণতান্ত্রিক জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

মাজহারুল ইসলাম: [২] সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভকারীরা।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সেখান একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের সামনে যেতেই চাইলে বাধা দেয় পুলিশ। বাধার মুখে নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেত্রী মোশরেফা মিশু, মোজাফফর আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

[৪] এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

  • সর্বশেষ