শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি নিজের চেহারা আয়নায় দেখেই সফল: শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : [২] বয়সটা যে শুধুই সংখ্যা, সেটা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রমাণ করে চলেছেন শোয়েব মালিক। ৩৯ বছর বয়সেও তিনি ২২ গজে ফুল ফোটাচ্ছেন। রোববার স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বলে ৫৪* রান করে গড়েন দ্রুততম ফিফটির রেকর্ড।

[৩] এই বিশ্বকাপে এটাই ছিল দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। আর টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। সেই নজিরই এ দিন স্পর্শ করলেন শোয়েব মালিক। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডের দখল নিলেন শোয়েব মালিকই।

[৪] ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে শোয়েব মালিক বলেন, সত্যি কথা বলতে যখন আমি নিজেকে আয়নার দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এই নিয়ে আমার একটা খুতখুতে বিষয় রয়েছে। যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তা হলে তাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। যা আমি করে থাকি। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়