শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো ‘গলুই’ ছবিতে শাকিব-পূজার শুটিং

ইমরুল শাহেদ: অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘গলুই’ ছবির শুটিং শেষ করে প্রায় এক মাস ছয়দিন পর জামালপুর লোকেশন থেকে ঢাকা ফিরেছেন শাকিব খান। এছবিতে শাকিবের বিপরীতে কাজ করছেন নায়িকা পূজা চেরী। পরিচালক এসএ হক অলিক গণমাধ্যমকে জানান, শাকিব খান ও পূজার শুটিং পার্ট শেষ। তারা শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। তবে তাদের শুটিং পার্ট শেষ হলেও বাকি রয়েছে আরও তিনদিনের শুটিং।

এই তিনদিনের দৃশ্যধারণ হবে জামালপুরে। শুটিংয়ে থাকবেন সূচরিতা, সুব্রতসহ অনেকেই। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু এ রিপোর্টারকে বলেন, অনুদানের ছবি হিসেবে ‘গলুই’ ছবিটি এ বছরই মুক্তি দিয়ে তিনি রেকর্ড সৃষ্টি করতে চান। কারণ অনেকেই অনুদানের অর্থ নিয়ে ছবি হচ্ছে বা হবে পর্যায়ে থাকেন। কিন্তু গলুইয়ের ক্ষেত্রে সেটা ঘটবে না। পরিচালক অলিকের হাতে অনুদানের আরো একটি ছবি রয়েছে।

তিনি গলুইয়ের কাজ শেষ করেই সে ছবিটির কাজ শুরু করবেন। তবে কোনো আপোষরফা করে তিনি গলুই নির্মাণ করবেন না। শাকিব খান বলেছেন, নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গলুইয়ের এ জার্নি শেষ হলো। শাকিব যখন লোকেশনে তখন তাকে দেখার জন্য বিপুল জনসমাগম হয়েছে নদীর পাড়ে। নদী কেন্দ্রিক ছবিটির কাজ করতে নির্মাতাকে বেগ পেতে হলেও কাজটা সুন্দরভাবেই গুটিয়েছেন তিনি।

এ অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেছেন, প্রথমদিকে তো শুটিংয়ে মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ২১ বছরের অভিনয় জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখা হয়নি। এ সময়ে শাকিব খান দেখে এসেছেন নদীর পাড়ের মানুষের যাপিত জীবন। সমবেত জনতার এনড্রয়েডে শাকিব খানের শুটিংয়ের অনেক ফুটেজ নেওয়া হয়েছে, তার প্রতিফলন পাওয়া গেছে ফেসবুক ও ইউটিউবে। গলুই ছবিতে শাকিব খান অভিনয় করেছেন ‘লালু’ চরিত্রে। আর পূজা চেরি ‘মালা’ চরিত্রে।

 

  • সর্বশেষ