শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৩৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: ভাইফোঁটা, রাখী বন্ধন ও করওয়া চৌথকে সর্বজনীন উৎসব করা উচিত

আনিস আলমগীর
[১] ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনেরা সারাবছরের বিভিন্ন সময়ে নানান উৎসব পালন করে থাকেন। হিন্দু ধর্মের বোনেরা যমরাজের নজর থেকে ভাইদের জীবন সুন্দর এবং সুরক্ষাময় করতে ভাইফোঁটার উৎসব পালন করে। শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে এদিন সকালবেলা উপোস থেকে ভাইদের কপালে চন্দনের ফোঁটা এবং ভুরুতে কাজল দিয়ে পালিত হয় এই উৎসব। ০৬-১১-২১ ইং বাংলাদেশে সেই উৎসব পালন করা হচ্ছে। [২] ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হলো রাখী বন্ধন উৎসব। বিভিন্ন ধর্ম নির্বিশেষে হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে থাকে। বোনেরা মঙ্গল কামনা করে তাদের ভাইয়ের হাতে রাখী নামে একটি পবিত্র সুতা বেঁধে দেয়। এই রাখীটি হলো তাদের মধ্যকার স্নেহ-ভালোবাসার প্রতীক। বোনেরা বিশ্বাস করে যে এই রাখী বন্ধনের মাধ্যমে ভাইয়েরা তাদের বোনদের রক্ষা করবেন।

[৩] স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করওয়া চৌথ (Karwa Chauth) উৎসব পালন করে উত্তর ভারতীয় মহিলারা। বিবাহিত নারীরা প্রার্থনা করেন ও নির্জলা উপবাসে রাখেন। রাতে পূজা এবং চাঁদ দর্শনের পর, স্বামীর হাত থেকে পানি পান করে উপবাস ভঙ্গ করেন। বলা চলে হিন্দি সিনেমা ও সিরিয়ালের জন্য এই উৎসব আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে সারা ভারতে। আমার ধারণা এই উৎসবগুলো ধর্ম নির্বিশেষে বাংলাদেশেও পালন করা হলে ভাইবোনের মধ্যে সম্পর্ক, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। প্রার্থনা যে যার প্রতিপালকের কাছে করলেই হলো। বিতর্কের সুযোগ নেই, কারণ এখানে কোনো মূর্তির পূজা নেই। Anis Alamgir’ ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়