শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড, আফগানিস্তানের হারে বিদায় নিলো ভারত

রাহুল রাজ: [২] কে খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে? নিউজিল্যান্ড না ভারত। বিশ্বজুড়ে এই প্রশ্নের জবাবটা খুব সহজেই দিলো নিউজিল্যান্ড। তারা ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো। ভারত আজ নামিবিয়ার বিরুদ্ধে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম সেমিফাইনালের আগে বিদায় নিলো ভারত।

[৩] এদিন টসে জিতে ব্যাটিং করে আফগানিস্তান জাদরানের ৭৩ রানে ভর করে ৮ উইকেটে সংগ্রহ করে ১২৪। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউরা। কেনো উইলিয়ামসন ৪০ ও ডেভিন ৩৬ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচসেরা বোল্ট ৩ ও টিম সাউদি ২ উইকেট তুলে নেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়