শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৫ বিভাগে মৃত্যু শূন্য ৩ বিভাগে ৪ জনের মৃত্যু

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬১০তম দিনে ৪ মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জন। শনিবার দেশে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ছিলো ১জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের ৬২ জেলায় নতুন করে করোনায় মৃত্যু নেই।

[৩] রোববার (০৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। দৈনিক শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

[৫] গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন। একদিনে ১৪ হাজার ৯০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ২৩৪টি নমুনা। এপর্যন্ত মোট এককোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

[৬] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিন জন পুরুষ, এক জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে মারা গেছেন একজন করে দুইজন। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৯১-১০০ বছরের মধ্যে, দুইজনের বয়স ছিল ৬১-৭০ বছরের মধ্যে এবং একজনের বয়স ছিল ৫১-৬০ বছরের মধ্যে।

[৭] এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

[৮] বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

  • সর্বশেষ