শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচায় একমাত্র ফায়ার সার্ভিস কর্মীরা- এমপি বাহার

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েন একমাত্র ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস শুধু চাকরি নয়, এটি একটি সেবামূলক পেশা। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

[৩] এমপি বাহার আরো বলেন, কুমিল্লা নগরীতে বহুতল ভবন করার পূর্বে প্রশস্ত রাস্তা রাখতে হবে, যেন ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স সহজে যাতায়াত করতে পারে।
কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে তিনি বলেন, অন্য কোন নামে বিভাগ ঘোষণা মেনে নেয়া হবে না, শুধুমাত্র কুমিল্লার নামেই বিভাগ দিতে হবে।

[৪] কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান, সিভিল সার্জন মীর মোবারক হোসেন, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আনসার ও ভিডিপি কমান্ডার সঞ্জয় চৌধুরী, বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট গোলাম ফারুক, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক প্রমুখ।

[৫] অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বৃহত্তর কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক আক্তারুজ্জামান। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়