শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ

মহসীন কবির:[২] শনিবার সকাল থেকে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন শ্রোণি পেশার মানুষ। সে জন্য যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। কেউ কেউ নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ডভ্যানে চড়েও যাচ্ছেন কর্মস্থল ও গন্তব্যে।

[৩] তবে মাঝে মাঝে দেখা গেছে বিআরটিসির বাস। বাস আসলেই শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। অনেকেই কোনো যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার, ফার্মগেট ও সাতরাস্তায় যাত্রীদের ভোগান্তি দেখা গেছে।

[৪] জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রেখেছেন খাতটির মালিক-শ্রমিকেরা। শুক্রবার সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহন।

[৫] এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরের বিভিন্ন গন্তব্য যাতায়াতকারীরা। তবে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা।

[৬] জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা। ৫ নভেম্বর ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন খুলনার দূরপাল্লার যাত্রীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়