শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার গণ পরিবহনের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত: চেয়ারম্যান বিআরটিএ

শাহীন খন্দকার: [২] বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার শুক্রবার গণমাধ্যকে আরো বলেন, ভাড়া বাড়ার বিষয়ে ইতিমধ্যে পরিবহণ মালিকদের আবেদন পেয়েছি।

[৩] তিনি বলেন, বাস ভাড়া পুননির্ধারণ বিষয়ক কমিটিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি, মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সব স্টেকহোল্ডার উপস্থিত থাকবেন। বৈঠকে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

[৪] রোববার ভাড়া পুননির্ধারণের বৈঠকের আগে ধর্মঘট প্রত্যাহার করা হবে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।

[৫] বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. রুস্তম আলী খান বলেন, মালিক সমিতির কোন আলোচনা ছাড়াই সরকার এই মূল্য নির্ধারণ করেছে। কাজেই আগের দাম না রাখা পর্যন্ত ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি আন্দোলন চালিয়ে যাবে।

[৬] তিনি বলেন, হুট করে এই দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে তাতে পরিবহন চালানো সম্ভব নয়।সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়