শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক গড়ের চেয়ে বাংলাদেশের মানুষ চার গুণ মাছ খায়

মাজহারুল ইসলাম: [২] প্রাণিজ আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে। [৩] আর আমিষের চাহিদা মিটছে চাষের তিন মাছ পাঙ্গাশ, তেলাপিয়া ও রুই মাছ থেকে।

[৪] দেশের বাজারে এখন প্রতিদিন যে পরিমান মিঠা পানির মাছ বিক্রি হয়, তার দুই-তৃতীয়াংশের বেশি মাছের যোগান আসে চাষ থেকে। নদ-নদীর মাছের চেয়ে চাষের মাছের দামও গড়ে অর্ধেকের মতো।

[৫] অন্যান্য দেশের মানুষ গড়ে দিনে ১৬ গ্রাম করে মাছ খায়, আর বাংলাদেশের মানুষ খায় ৬৩ গ্রাম। এসব মাছের বেশির ভাগই মিঠাপানির। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার (এফএও) হিসাবে, গত তিন যুগে বাংলাদেশের মাছের উৎপাদন ছয় গুণ বেড়েছে। একই তথ্য দিচ্ছে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

[৬] আশির দশকের শুরুতেও দেশের নদ-নদী, বিল হাওরগুলোতে মাছ কমে আসছিল। এই অবস্থার বদল ঘটে আশি দশকের মাঝামাঝি। নব্বইয়ের দশক থেকে মাছ চাষে রীতিমতো বিপ্লবের সূচনা হয়।

[৭] মাছের উৎপাদন বাড়লেই সে দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ যে বাড়ে, তা নয়। যেমন মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মাছের উৎপাদন বাড়লেও এসব দেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণ সেভাবে বাড়েনি। বাংলাদেশের মাছ খাওয়ার পরিমাণ বাড়ার প্রধান কারণ, অল্প আয়ের মানুষদের কাছে জনপ্রিয় ও ক্রয়সীমার মধ্য থাকা মাছগুলোর দাম দীর্ঘদিনেও খুব একটা বাড়েনি। চাষের রুই, পাঙাশ, তেলাপিয়ার, কই ও রাজপুঁটির দাম এখনো কেজিপ্রতি দেড়’শ থেকে আড়াই’শ টাকার মধ্যে। সূত্র: প্রথম আলো, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়