শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ কলকাতায় কেন পরীমণি?

বিনোদন ডেস্ক: বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন পরীমণি। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন তিনি।

হলুদ-কালো রঙের পোশাকে একাধিক ছবি বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন।

ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি আলোচিত এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। এছাড়া, তিনি শপিংয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে।

কলকাতায় কেন গেলেন- সে বিষয়ে এখনো পরীমণি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে জানা গেছে, চিকিৎসা নিতেই কলকাতা গেলেন এই অভিনেত্রী।

চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেফতার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন, যা তাকে আরও বেশি করে আলোচনার বিষয়বস্তুতে নিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়