শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় ব্যাংকের সিড়িতে সেভেন রিংস সিমেন্ট কোম্পানির টিএসও'কে ছুরিকাঘাত

আশরাফুল নয়ন: [১] নওগাঁয় প্রিমিয়ার ব্যাংকের সিড়িতে নামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিন্তাইকারী। আহত যুবক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। সে নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া থাকেন এবং সেভেন রিংস সিমেন্ট কোম্পানিতে চাকুরী করেন।

[৩] প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেহেতু ঘটনাটি সিড়িতে ঘটেছে ফলে ওই ছিন্তাইকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। আমরা আইনয়ের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

[৪] সেভেন রিংস সিমেন্ট কোম্পানির বগুড়া জোনের সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে আহত নাামিদুল ইসলাম নওগাঁতে টেরিটরি সেলস অফিসার (টিএসও) হিসেবে কর্মরত আছে। নাহিদুলকে ছুরিকাঘাতের ঘটনাটি জানার পর আমি বগুড়া থেকে নওগাঁতে এসেছি। নাহিদুল বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। আমরা থানায় কথা বলেছি। মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। আমরা চাই এই ঘটনাটির সাথে যিনি জড়িত থাকে যেন দ্রুত আটক করে আইনের আওতায় আনা হয়।

[৫] নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, টাকা জমা দেওয়ার জন্য দুপুরের দিকে ব্যাংকে আসেন নামিদুল ইসলাম। এসময় বেলা সাড়ে ১২টার দিকে সিড়িতে অজ্ঞাত এক ছিনতাইকারী তাকে ছুরি মারে। এসময় তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময় ওই ছিন্তাইকারী পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে হাস্পাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ