শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের 

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ শহরের জানপুর এলাকাবাসীর উদ্যোগে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বিন আকাশের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন এর নেতৃত্বে, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বিন আকাশের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

[৪] এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন খান, জানপুর গ্রামের লিটন, খাইরুল, প্রিয়াঙ্কাসহ শেখ বিন আকাশের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

[৫] মানববন্ধনে বক্তাগন বলেন, আসামি মো. সুমন ও শাহাদাত দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরস্থ জানপুরসহ বিভিন্ন জায়গাতে মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে, যাতে করে এলাকার যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে।

[৬] এসব কাজে বাধা প্রদান করলে শেখ বিন আকাশের সাথে বিরোধীতা সৃষ্টি হয়। এতে করে আকাশ ও তার ভাই বিদ্যুত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই নেক্কারজনক হামলায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়