শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ নভেম্বর ভারতে আফগান বিষয়ক শীর্ষ সম্মেলনে যাবে না চীন ও পাকিস্তান

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তান নিয়ে আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ। তিনি আফগানিস্তানে শান্তি স্থাপনকারী হিসেবে নয়াদিল্লির ভূমিকা প্রত্যাখ্যান করেছেন। পারসটুডে

[৩] পাকিস্তানের ওই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। হিন্দি গণমাধ্যম ‘এবিপিলাইভ ডটকম’ বলেছে, পাকিস্তানের এ ধরণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা অত্যন্ত অশোভন এবং ভারতের জন্য স্পয়লারের মতো শব্দ চয়ন করাও তাদের কঠোর অবস্থানের ইঙ্গিত।’ উনি যথাযথ কূটনৈতিক মাধ্যমে আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন। কিন্তু বাস্তবতা হলো তার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।

[৪] এদিকে ইউসুফ বলেন, একজন ‘বিঘ্নকারী’ শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করতে পারে না।

[৫] বিবিসি হিন্দি বলছে, ভারতে এ আঞ্চলিক সম্মেলনে যোগ দিচ্ছে না চীন। ওই সংলাপে রাশিয়া, ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও ভারত আমন্ত্রণ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়