শিরোনাম
◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে ডব্লিউএইচও-এর অনুমোদন পেলো ভারতের কোভাক্সিন

মামুন হোসেন:[২] ডব্লিউএইচও বুধবার কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করেছে। যার অর্থ 'মেড-ইন-ইন্ডিয়া' ভ্যাকসিনটি শেষ পর্যন্ত অন্যান্য দেশ দ্বারা স্বীকৃত হবে এবং এই ভ্যাকসিন প্রাপ্তদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। এনডিটিভি

[৩] কোভ্যাক্সিনের দুই ডোজ চার সপ্তাহের ব্যবধানে ১৮ বছরের বেশি বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহারের জন্য এখনো পর্যন্ত কোনো সুপারিশ করা হয়নি।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ(একটি স্বাধীন প্যানেল যা ডব্লিউএইচওকে ভ্যাকসিনের সুপারিশ প্রদান করে) নির্ধারণ করেছে, কোভ্যাক্সিন কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষার মান নিশ্চিত করে। এ ভ্যাকসিনের সুবিধা ঝুঁকির চেয়ে অনেক বেশি তাই এটি ব্যবহার করা যেতে পারে। সম্পাদনা:সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়