শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে উৎসাহ-উদ্দীপনায় টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা

শাহীন খন্দকার: [২] রাজধানীর স্কুলগুলোতে আনন্দের সঙ্গে করোনা ভাইরাসের টিকা নিচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সরেজমিনে বুধবার ধানমন্ডিতে অবস্থিত কাকলি স্কুল অ্যান্ড কলেজে এ চিত্র দেখা যায়। স্কুলের সামনে অভিভাবকসহ শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

[৩] আবার অনেক শিক্ষার্থীকে টিকা নেওয়ার পরে বিশ্রাম নিতে দেখা যায়। এ সময় করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিজা বলেন, টিকা নেওয়ার সময় একটু ভয় পেয়েছিলাম। তবে টিকা নেওয়া হাতে এখন সামান্য ব্যথা থাকলেও ভয় লাগছে না। টিকা নিতে পেরে ভালো লাগছে।

[৪] ধানমন্ডি ১৫ নম্বরে অবস্থিত কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজে মোহাম্মাদপুর, আদাবর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, মিরপুর, কলাবাগান এলাকার নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নিচ্ছেন।

[৫] শিক্ষার্থীরা ভাবছে, আমরা যদি ভ্যাকসিন নেই তাহলে স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারবো, স্কুল কলেজে যেতে পারবো, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে পারবো। এই ভাবনায় তাদের মধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

[৬] মালিবাগ ও রামপুরার সাউথ পয়েন্ট স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার ১১ নম্বর সেক্টরের সাউথ ব্রিজ স্কুলে, মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিতে দেখা যায়।

  • সর্বশেষ