শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন দায়িত্বে সুবর্ণা মুস্তাফা

ইমরুল শাহেদ: খ্যাতিমান অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উপ-কমিটির সদস্য করা হয়েছে তাকে। জানা গেছে, দেশের ৪২ জেলার শিল্পকলা একাডেমির কমিটি কেন হচ্ছে না, তা খতিয়ে দেখতে এই উপ-কমিটি গঠন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই উপ-কমিটিতেই সদস্য হিসেবে রয়েছেন সুবর্ণা মুস্তাফা। কাজী কেরামত আলীকে আহ্বায়ক করে গঠিত ৩ সদস্যের এই উপ-কমিটিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলও থাকছেন।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি গঠনে প্রধান সমস্যা ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুবর্ণা মোস্তফা গড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। আশির দশকে তিনি এদেশের অন্যতম একজন দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও আজ রবিবার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ২২ বছর মঞ্চে অভিনয় করেন।

সত্তুর দশকে সুবর্ণা ঢাকা থিয়েটারে নাট্যকার সেলিম আল দীনের নাটক ‘জন্ডিস ও বিবিধ বেলুন’-এ অভিনয় করেন। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ‘নয়নের আলো’ ছবিতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল। সুবর্ণা মোস্তফা অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘পালাবি কোথায়’ ও ‘গহীন বালুচর’। তার উইকিপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়