শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে সৌদি আরব

মাহিন সরকার: [২] সব ম্যাচে হেরে গিয়ে খালি হাতে বিদায় নিতে হল বাংলাদেশকে। এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী সৌদি আরবের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে কুয়েতের কাছে ১-০ গোলে হেরেছিল মারুফুল হকের দল। এছাড়া ফ্রেন্ডলি ম্যাচে উজবেকিস্তানের কাছে ৬-০ গোলে হেরেছিল।

[৩] মূল পর্বে যেতে হলে সৌদি আরবকে অন্তত ২ গোলে ব্যবধানে হারানোর সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু সে লক্ষ্যে শুরুতেই ভাটা পরে, ১৬ ও ১৭ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সৌদি আরবের হয়ে গোল করেন সাউদ আব্দুল্লাহ ও জিহাদ মুবারক।

[৪] প্রথমার্ধে বাংলাদেশ আর গোল হজম না করলেও পারেনি গোল শোধ দিতে। উল্টা ৭০তম মিনিটে আইমান ইয়াহার গোলে ম্যাচে তিন গোলের লিড পায় সৌদি আরব।

[৫] এই জয়ে গ্রুপ রানার্সাপ হয়ে শীর্ষ চার রানার্সাপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল সৌদি আরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়