শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নবাগত "ইনচার্জ" যোগদান

মো: শামসুজ্জামান : [২] রাজশাহীর বাগমারা উপজেলাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নবাগত ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মো: মিজানুর রহমান।

[৩] গত ২৯ শে অক্টোবর শুক্রবার তিনি কার্যভার বুঝে নিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসাবে অফিস করছেন। এর আগে উক্ত তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসাবে দায়িত্বে ছিলেন জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসাবে পুরষ্কারে ভূষিত মো: রফিকুল ইসলাম।

[৪] নবাগত ইনচার্জ মিজানুর রহমান গনমাধ্যমকে জানান, প্রথমত হাটগাঙ্গোপাড়া কেন্দ্রিক জনসাধারনের কাছে আস্থার প্রতীক হিসাবে পুলিশকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন সকল ইউনিয়নকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসাবে প্রতিষ্ঠত করা।

[৫] তিনি আরো বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি প্রাণপন চেষ্ঠা চালিয়ে যাবো। এজন্য চোর-ডাকাত,উগ্রপন্থি,বাল্যবিবাহ, নারী নির্যাতন মাদক সেবনকারী কিংবা মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোনো তথ্য থাকলে বিট পুলিশিং অফিসার,অথবা সরাসরি পুলিশ তদন্ত কেন্দ্রে এসে জানাতে পারেন। এর আগে তিনি রাজশাহীর দূর্গাপুর থানায় কর্মরত থাকাকালীন এলাকায় মাদক মুক্ত করতে একাধিক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও বিট পুলিশিং কার্যক্রমে বেশ সফলতা দেখিয়েছেন তিনি।

[৬] পরে জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) চিঠির আদেশক্রমে দূর্গাপুর থানা থেকে নতুন কর্মস্থল হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আইসি হিসেবে গতকাল শুক্রবার যোগদান করেন। তিনি এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করে দোয়া চেয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ