শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর খুন হয়েছেন ৬২ সাংবাদিক: ইউনেস্কো

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে ১২ শতাধিক সাংবাদিক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতি ১০টির মধ্যে প্রায় ৯টিরই বিচার অমীমাংসিত। ইউনেস্কো

[৩] ইউনেস্কোর পরিচালক অড্রে আজোলেও সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বলেন, অনেক সাংবাদিককেই সত্য বলার মূল্য দিতে হয়। শুধু মাত্র সত্য কথা বলার অনুমতি দিয়ে আমরা সমাজে শান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন করতে পারি।

[৪] সাম্প্রতিক বছরগুলিতে, ইউনেস্কো বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীসহ প্রায় ২৩ হাজার বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক আইনগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

[৫] সিপিজি সাংবাদিকদের জন্য বিপজ্জনক ১২ দেশের নাম উল্লেখ করেছে। সেখানে শীর্ষে সোমালিয়া। পাকিস্তান নবম স্থানে। বাংলাদেশ ১১তম স্থানে আর ভারত রয়েছে ১২তম স্থানে। এছাড়া অন্যান্য দেশগুলো হচ্ছে, সিরিয়া, ইরাক, দক্ষিণ সুদান, আফগানিস্তান, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল ও রাশিয়া। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়