শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাবিপ্রবির পরিবহন শাখার নতুন পরিচালক অধ্যাপক ড. খালেদ হোসেন

মিরাজুল আল মিশকাত: [২] হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন।

[৩] সোমবার ( ১লা নভেম্বর ) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, "এ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক পদে প্রফেসর ড. মফিজউল ইসলাম এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর স্থলে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডঃ মোঃ খালেদ হোসেন-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে পরিবহন ও যন্ত্র শাখার পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো "।

[৫] নতুন দায়িত্ব গ্রহণের ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন বলেন, "মাননীয় উপাচার্য মহোদয় আমার উপর আস্থা রাখায় আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবহন শাখা হাবিপ্রবির অন্যতম ব্যস্ততম একটি শাখা। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে আমি এই শাখাটিকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি "।

[৬] উল্লেখ্য যে, অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

  • সর্বশেষ