শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয় ◈ দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি আনছে সরকার ◈ ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার পরিকল্পনা, হচ্ছে ‘নজরুল সরোবর’

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর ৯৫ শতাংশ কাজ শেষ

নিউজ ডেস্ক: সদ্য বিদায়ী অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৮ দশমিক ৭৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। সেই হিসাবে মূল সেতুর মাত্র ৫ শতাংশ কাজ বাকি রয়েছে। মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। যার মধ্যে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা।

সেতুর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের সর্বমোট বাজেট ৩০ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। যার মধ্যে গত অক্টোবর মাস পর্যন্ত ব্যয় হয়েছে ২৬ হাজার ২৪৮ কোটি ৩৩ লাখ টাকা বা মোট ব্যয়ের ৮৬ দশমিক ৯৩ শতাংশ। আর মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ৪৯৩ কোটি ৮৮ লাখ টাকা। যার মধ্যে এ পর্যন্ত ব্যয় হয়েছে ১১ হাজার ৪০৪ কোটি ৮৮ লাখ টাকা।

সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। নদী শাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৯৭২ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে ৭ হাজার ৩১ কোটি ৭১ লাখ টাকা।

প্রকৌশল বিভাগ আরও জানায়, মূল সেতুর মধ্যে দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব ও পাঁচ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের সবগুলো বসানো হয়েছে। ১২ হাজার ৩৯০টি প্যারপেট ওয়ালের মধ্যে ১০ হাজার ৩৭৭টি স্থাপন সম্পন্ন হয়েছে।

এছাড়া মাওয়া ও জাজিরার ভায়াডাক্টে ৪৩৮টি সুপারটি গার্ডারের মধ্যে ৪৩৮টি ও ৮৪টি রেলওয়ে আই গার্ডারের সব স্থাপন করা হয়েছে। মূল সেতুর মোট ৪১টি ট্রাস রয়েছে, যার সবগুলো এরই মধ্যে স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ছয় হাজার ১৫০ মিটার বা ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এদিকে, সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে এক হাজার ৪৯৯ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ চার হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা। অন্যান্য (পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন, বেতনভাতা ও অন্যান্য) খাতে বরাদ্দ দুই হাজার ৮৮৫ কোটি ৩৬ লাখ টাকা। - জাগো নিউজ

  • সর্বশেষ