শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপ-২৬ জলবায়ু সম্মেলনে বেঘোরে ঘুম, বক্তব্য না শুনেই তালি দিলেন বাইডেন (ভিডিও)

অনলাইন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ ২৬ শুরু হয়েছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা এরই মধ্যে সম্মেলনস্থলে পৌঁছাতে শুরু করেছেন। অনেকে বক্তব্যও দিয়ে ফেলেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কঠোরভাবে সতর্ক করেছেন। যদিও এরই মধ্যে লন্ডনে ফেরার তোড়জোড় শুরু করেছেন তিনি।

এদিকে সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্মেলনস্থলে বিশ্ব নেতাদের সঙ্গে বসে থাকা বাইডেনের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্বোধনী বক্তব্য চলাকালে জো বাইডেন বারবার ঘুমিয়ে পড়ছেন। নেট দুনিয়ায় সাড়া ফেলেছে মার্কিন প্রেসিডেন্টের এই কাণ্ড!

https://twitter.com/Independent/status/1455212264626266117?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1455212264626266117%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-4760909223570984140.ampproject.net%2F2110152252002%2Fframe.html

ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী বক্তব্য চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরিহিত অবস্থায় বসে আছেন। এরপর তিনি বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন। পরে আবার জেগে উঠে বক্তব্য শুনছেন। আবার ঘুমিয়ে পড়ছেন। এক পর্যায়ে এক কর্মী এসে তাঁর কানে কানে কী যেন বলেন। এরপর তিনি জেগে উঠে চোখ কচলাতে থাকেন। ততক্ষণে বক্তব্যও শেষ হয়ে গেছে। অন্যদের দেখাদেখি তিনিও করতালি দিতে শুরু করেন!

জলবায়ু সম্মেলনে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রেখেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেছেন, প্যারিস চুক্তির পরের ছয়টি বছর বিশ্বে উষ্ণতার রেকর্ড হয়েছে। মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এটি থামাতে হবে নতুবা এটি আমাদের থামিয়ে দেবে। - আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়