শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশ ৫০ বছর ধরে উল্টা পথে চলছে: মুজাহিদুল ইসলাম সেলিম

শিমুল মাহমুদ: [২] বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, পাট কল কারখানা বন্ধ করে শ্রমিকদের শুধু বেকারই করা হয়নি; এতদিন তাদের পরিশ্রমে যে সম্পত্তি করলো, তার বিনিময়ে যে মজুরি তার পাওনা ছিল, সেই মজুরি থেকে তাদের বঞ্চিত করা হলো।

[৩] সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

[৪] মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কারখানায় উৎপাদন বন্ধ বলে শ্রমিকের বেতন বন্ধ ভালো কথা, তাহলে করপোরেশনের ডাইরেক্টর সাহেব কেন বেতন পান।

[৫] পাটকলে লোকসান হয় সরকারের এই দাবির বিপরীতে তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য জনগণের সম্পত্তি ব্যক্তির হাতে তুলে দেওয়া। আমরা প্রমাণ করে দেবো, পাটকল লাভজনক ছাড়াও সেখান থেকে প্রচুর আয় করে নতুন নতুন কল কারখানা করা সম্ভব।’

[৬] বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, ‘দেশ ৫০ বছর ধরে উল্টা পথে চলছে। যার কিছু নেই তার সম্পদ লুট করা হচ্ছে। দেশের সব মেহনতি মানুষকে আজকে এক হতে হবে। এক হয়ে আবারও মুক্তিযুদ্ধের মতো লড়াই করতে হবে। একটা-দুইটা কল কারখানা নয়, পুরা দেশের মেহনতি মানুষ রাজত্ব কায়েম করে সেটা গরিব মানুষের নিয়ন্ত্রণ নিয়ে আসবে।’

[৭] শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওর্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়