শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাস জমি দখলের প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন

জাকির আকন: [২] সোমবার (১ নভম্বের) সিরাজগঞ্জের তাড়াশে গফুর মোল্লা নামে এক ব্যক্তি ভুয়া ভুমিহীন সেজে ১২ বিঘা খাস জমি দখলে নেওয়ার প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কবরস্থান সড়কের পাশের খাস জমিতে এ অর্ধশতাধিক ভুমিহীন এর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] ভূমিহীনদের অভিযোগ, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মাজেদের পিতা ঐ গ্রামের গফুর মোল্লা ভূয়া ভূমিহীন সেজে ১২ বিঘা খাস জমি দখলে রেখেছেন।

[৪] মানববন্ধনে অংশগ্রহণকারী ভূমিহীনরা বলেন, উপজেলার বিনসাড়া মৌজায় আমাদের বাপ- দাদার আমল থেকে এসব ২ নাম্বর ও ৩ নাম্বর খাসের জমি আমরা চাষাবাদ করে আসছিলাম। অনেকে জমির এক কোণে বসতঘর নির্মাণ করে বসবাস করতেন। এরপর প্রভাবশালী গফুর মোল্লা আমাদের নামে একাধিক মামলা করে সেই জমি ছেড়ে দিতে বাধ্য করেন। বিশেষ করে ভূমিহীন আবু হানিফ বলেন, আমার নামে ৮টি মামলা করেছেন গফুর মোল্লা।

[৫] মানববন্ধনে উপস্থিত শতাধিক ভূমিহীন পরিবারের দাবী, ১২ বিঘা খাস জমি জবর দখল মুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হোক।

[৬] এদিকে গফুর মোল্লা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ২ নাম্বার খাস খতিয়ানভুক্ত জমি। আমি নিয়ম অনুযায়ী ভোগ দখলে আছি।

[৭] এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি জেনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়