শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে সাধারণ জরুরি বিভাগে স্ট্রোকের রোগীদের জন্য ৩টি শয্যা রাখা হয়েছে: ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, স্ট্রোকে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। অবশ্যই ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিতে হবে। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, নিয়মিত প্রয়োজনীয় ওষুধ সেবন না করা, সঠিক সময়ে পরীক্ষা-নিরীক্ষা না করাসহ বিভিন্ন কারণে মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসা দিতে পারলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে।

[৩] এ বিষয়টি বিবেচনায় রেখে ১লা নভেম্বর ২০২১ইং তারিখ থেকে চালু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জরুরি বিভাগে ৩টি শয্যা স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আজ ৩১ অক্টোবর ২০২১ইং তারিখে এ-ব্লক অডিটোরিয়ামে বিশ্ব স্ট্রোক দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৪] এতে সভাপতিত্ব করেন নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সবুজ। মহতী এই অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোইন্টারভেনশন এর সভাপতি অধ্যাপক ডা. শরীফ উদ্দিন খান, সোসাইটি অফ নিউরোলজিস্টস অফ বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরেশী, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস এন্ড হসপিটাল এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ প্রমুখসহ শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়