শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের মেগা অকশনে থাকছে নতুন যেসব নিয়ম

স্পোর্টস ডেস্ক: [২] ৮ থেকে বেড়ে পরবর্তী আসরে অংশ নেবে ১০টি দল। আগামী আইপিএল মৌসুমের আগে জানুয়ারিতে হতে যাচ্ছে মেগা অকশন। মেগা অকশনের আগে ৮ পুরোনো ফ্রাঞ্চাইজি ও নতুন দুই ফ্রাঞ্চাইজির ক্রিকেটার ধরে রাখা ও তার নিয়ম কেমন হবে, কত টাকা খরচ করতে পারবে সেগুলো জানিয়ে অংশগ্রহণকারী দলগুলোকে চিঠি দিয়েছে বিসিসিআই।

[৩] মেগা অকশনের আগে পুরোনো ফ্রাঞ্চাইজি গুলোর আগের চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, সেক্ষেত্রে খরচ করতে পারবে ৪২ কোটি রুপি। বর্তমান অংশ নেওয়া ৮ ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটার ধরে রাখার পরে ছেড়ে দেওয়া ক্রিকেটারদের থেকে ৩ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে নতুন দুই ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ ও লক্ষেèৗ।

[৪] ধরে রাখা ক্রিকেটার ও নিলাম মিলিয়ে দল গোছাতে প্রতিটি ফ্রাঞ্চাইজি খরচ করতে পারবে সর্বোচ্চ ৯০ কোটি রুপি, নতুন কিংবা পুরাতন সব ফ্রাঞ্চাইজির ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়