শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনবাগে পৌরসভা ও ৬টি ইউনিয়নে নৌকার মনোনয়ন চূড়ান্ত

ফরহাদ হোসেন: [২] নোয়াখালীর সেনবাগে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর তালিকা চূড়ান্ত ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

[৩] ঘোষিত তালিকায় সেনবাগ পৌরসভায় টানা তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের দু'বারের নির্বাচিত সাধারণ সম্পাদক আবু জাফর টিপু।

[৪] এছাড়াও সেনবাগ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁরা হলেন-

১নং ছাতারপাইয়া ইউনিয়নে- নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহরাব হোসেন সুমন।

৩নং ডমুরুয়া ইউনিয়নে- নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও প্রবীণ আওয়ামীলীগ নেতা শওকত হোসেন কানন।

৪নং কাদরা ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ।

৬নং কাবিলপুর ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন।

৮নং বীজবাগ ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন।

৯নং নবীপুর ইউনিয়নে-কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক খাজা খায়ের সুজন।

[৫] আগামী ২৮ নভেম্বর সেনবাগ পৌরসভা সহ ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ