শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

হাসান তাকী: [২] বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

[৩] আগামী ১৬ ডিসেম্বর ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর এই হবে তার প্রথম বাংলাদেশ সফর।  ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশকের।

[৪] শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

[৫] দুই দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতির ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে। ৬ ডিসেম্বর ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে- দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ঘিরে প্রস্তুতি চলছে। এ সপ্তাহে এ নিয়ে দুই দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।

[৬] মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে এখনও দুদেশের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

[৭] কূটনৈতিক সূত্র বলছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।

[৮] ৬ ডিসেম্বর দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

  • সর্বশেষ