শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় মাইক্রোবাস ও লংভ্যহিকেল সংঘর্ষে নিহত ২

রুবেল মজুমদার: [২] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাঠেরপুল ইউটার্ন এলাকায় লংভ্যহিকেল ও মাইক্রোবাস সংঘর্ষে দু’জন নিহত হয়।

[৩] শনিবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. তৌহিদুল ইসলাম (২৪) ও হেলপার মো. ইব্রাহিম (২৮)।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাঠেরপুল ইউটার্ন এলাকায় চট্রগ্রামমূখী থামানো অবস্থায় থাকা একটি লংভ্যহিকেল দ্রুতগতির একটি মাইক্রোবাস এসে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক- হেলপার দুজন নিহত হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার এস আই আব্দুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে এসে মৃত দেহ দুটি উদ্বার করে এবং গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়।

[৫] নিহত চালক মো. তৌহিদুল ইসলাম কুমিল্লা লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের শেখ বাড়ির কামাল হোসেনের ছেলে ও হেলপার মো. ইব্রাহিম মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে।

[৬] ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, মহাসড়কের কাঠেরপুল ইউটার্ন এলাকায় ভোর ৬টায় থামানা একটি লংভ্যহিকেলকে মাইক্রোবাস এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক হেলপার দুজন নিহত হয়। ঘটনাস্থল থেকে মৃত দেহ দুটি উদ্বার করে, গাড়ি দুটিকে জব্দ করেছি, আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়