শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কপ-২৬ ও অন্যান্য দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে রোববার যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী

মহসীন কবির: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, গ্লাসগোতে রোববার শুরু হতে যাওয়া ২৬তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-২৬ ) বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

[৩] শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জরুরি জলবায়ু ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে এমন তিনটি ক্ষেত্রের উল্লেখ করেন।

[৫] বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে উল্লেখ করে তিনি বলেন, বিপজ্জনক জলবায়ু পরিবর্তন এড়াতে এবং পৃথিবীর সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার এটাই শেষ সুযোগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়