শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইংরেজিতে 'মানিকে মাগে হিতে' গানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ফের আলোচনায় ‘মানিকে মাগে হিতে’ গানটি। সিংহলি ভাষায় গানটি গেয়ে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড তারকা অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাতেও জায়গা করে নিয়েছে গানটির হিন্দি সংস্করণ। এবার ইংরেজি ভাষায় প্রকাশ্যে এসেছে ‘মানিকে মাগে হিতে’। গানটি গেয়ে দ্রুতই সাড়া ফেলেছেন যুক্তরাষ্ট্রের গায়ক এরিক হেনরি হেইনরিকস।

ইয়োহানির গাওয়া গানে কিছু নিজস্ব স্টাইল যোগ করেছেন এরিক। শ্রীলঙ্কান লিরিকসের সঙ্গে যোগ করেছেন ইংরেজি লিরিকস। আর সেটিই এখন ভাইরাল হয়েছে। অনেকেই ‘মানিকে মাগে হিতে’র ইংরেজি ভার্সনটিকে দারুণ বলে আখ্যায়িত করেছেন।

এরিক মার্কিন নাগরিক হলেও শ্রীলঙ্কাতেই থাকেন। সমুদ্র সৈকত ও রেললাইনের ওপর গানটির ভিডিও শুট করেছেন তিনি।

প্রসঙ্গত, ‘মানিকে মাগে হিতে’ গানটির সুর শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে। সিংহলি ভাষার এই গানটি ভাষা না বুঝে, অর্থ না জেনেই সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। ইংরেজি ভার্সন প্রকাশ্যে আসার আগে গানটির সুরে নতুন গান প্রকাশ করেন শিল্পী অর্পণ চক্রবর্তী। গানের নাম ‘সুকুমারী’। ‘মানিকে মাগে হিতে’র গানের সুরের সঙ্গে তিনি মিশিয়েছেন বাংলা ভাষা। ‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কি যে করি...’ এমন লিরিকে গাওয়া গানটি সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।

এ ছাড়াও কিছুদিন আগে কাশ্মীরি ভাষায় প্রকাশ্যে এসেছে ‘মানিকে মাগে হিতে’। গানটি গেয়ে দ্রুতই সাড়া ফেলেছেন গায়িকা রানি হাজারিকা। তিনি নতুন সংস্করণটির নাম দিয়েছেন ‘মায়ান ইয়ারা’। আর এতেই শ্রোতারা বেশ মুগ্ধ। গানের ভিডিওতে স্থানীয় পোশাকে হাজির হয়েছেন এই গায়িকা।

এমনকি শ্রীলঙ্কার ‘র‍্যাপ প্রিন্সেস’ ইয়োহানি ডি সিলভার সঙ্গে ভাইরাল এই গানটিতে ঠোঁট মিলিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে সিংহলী ভাষার এই গানের কথাগুলো উচ্চারণ করতে গিয়ে বেশ বিপাকেই পড়েন ভাইজান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়