শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে সাবমেরিন উন্নয়ন তথ্য ফাঁস ঘটনায় কমান্ডার সহ গ্রেপ্তার ৫

রাশিদুল ইসলাম : [২] সিবিআই’র তদন্তে বলা হচ্ছে এ ঘটনায় বড় অংকের অর্থ হাতবদল হয়েছে। কিলো ক্লাস সাবমেরিনটির উন্নয়নে খুবই স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে। দি প্রিন্ট

[৩] গ্রেপ্তারকৃতদের মধ্যে নেভি কমান্ডার ছাড়াও দুজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছে। এদের প্রথমজনকে গ্রেপ্তার করা হয় গত সেপ্টেম্বরের শেষে।

[৪] সিবিআই দিল্লি, নোদিয়া, মুম্বাই ও হায়দ্রাবাদসহ ১৯টি স্থানে তল্লাশী চালিয়ে ফাঁস হয়ে যাওয়া সাবমেরিনের তথ্যগুলো উদ্ধার করে।

[৫] সিবিআই অভিযুক্তদের কাছ থেকে ইলেক্ট্রোনিক গ্যাজেট, মোবাইল ফোন, আইপ্যাড ও ল্যাপটপগুলো জব্দ করেছে।

[৬] ভারতের নৌবাহিনী বিষয়টি নিয়ে পৃথক তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়