শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্লামেন্ট মেডিকেল সেন্টারে জনবল নিয়োগে আন্তরিক হওয়ার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] পার্লামেন্ট মেডিকেল সেন্টারে বিভিন্ন শূন্য পদে জনবল পদায়ন ও স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও আন্তরিক হওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

[৩] বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, নূর মোহাম্মদ, আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক নাহিদ ইজহার খান ও নার্গিস রহমান অংশ নেন।

[৪] বৈঠকে জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এর আশেপাশের এলাকার সাইনবোর্ড/ব্যানার অপসারণ ও সেবার কাজ সম্পন্ন করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানানো হয়।

 

  • সর্বশেষ