শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট: মির্জা আব্বাস

শিমুল মাহমুদ: [২] সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

[৩] সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট। এ কারণে সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে।

[৪] সম্প্রতি সময়ের দেশব্যাপী সহিংসতার প্রসঙ্গে বলেন, এসব ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওদের যা উদ্দেশ্য ছিল তা পূরণ করার চেষ্টা করেছে। প্রথমত বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে জাতির কাছে তুলে ধরা। দ্বিতীয়ত ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনকে প্রভাবিত করা। তৃতীয়ত বাংলাদেশ নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে প্রভাব ফেলা। এটা মোটেও সাম্প্রদায়িক দাঙ্গা নয়।

[৫] এ সময় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল নেতা মামুন হাসান, আমিরুজ্জামান শিমুল, গিয়াস উদ্দিন মামুনসহ যুবদলের ৫০/৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়